প্রধান সূচি

কাউখালী উপজেলা প্রশাসনকে ৩ হাজার মাস্ক দিলেন সাবেক সেনা কর্মকর্তা

পিরোজপুরের কাউখালীতে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের উদ্যোগকে সহযোগিতা করতে ব্যক্তিগত উদ্যোগে ৩ হাজার মাস্ক সরবরাহ করেছেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) মো. নজরুল ইসলাম।

সোমবার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র কাছে তার পক্ষে এসব মাস্ক হস্তান্তর করেন মো. নাজির হোসেন মহাজন।

এসময় নাজির হোসেন মহাজন বলেন, কাউখালীর কৃতি সন্তান লে. কর্নেল (অব:) মো. নজরুল ইসলাম এর পরামর্শে মাস্ক বিতরণের এই কার্যক্রম হাতে নিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩ হাজার মাস্ক সরবরাহ করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করা হল। পরবর্তীতে কাউখালী উপজেলার সাধারণ মানুষদের কাছে মাস্ক বিতরণ করবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial