নাজিরপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা করোনায় আক্রান্ত
জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায়, জ্বর সর্দি কাশি বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষের মাঝে করোনা আতংক দেখা দিয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন এর মাধ্যমে ১৯ জনের পরীক্ষা করা হয়। এতে ৯ জনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, নাজিরপুরের অবস্থা ভালনা। র্যাপিড এন্টিজেন ১৯ জনের টেস্টে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৫৪ জন আক্রান্ত হয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে একদিনে ১৫ জন করোনা রোগী শনাক্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়লো »
