প্রধান সূচি

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল পৌনে ১২টায় পাইকগাছা সরকারী বালক বিদ্যালয় মাঠে এ টুনামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মো. এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ।
উদ্বোধনী খেলায় চাঁদখালী ইউনিয়ন একাদশ ও লতা ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে। খেলায় চাঁদখালী একাদশ ১-০ গোলে জয় লাভ করে। খেলায় ১০টি ইউনিয়নসহ পৌরসভা অংশ গ্রহন করবে।
টুনামেন্টের অপর ভেনু কপিলমুনি সহচরি বিদ্যামন্দির মাঠে আরও একটি খেলার উদ্বোধন হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial