পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রশিদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথির ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবীদ মো. হারুন, ছড়াকার এডভোকেট শফিকুল ইসলাম কচি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মো. মোমিন উদ্দীন।
বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, কবি মোড়ল কওসার আলী, কবি পঞ্চানন সরকার, সাংবাদিক দীপ অধিকারী, সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রহমত আলী প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী »
