Saturday, June 5th, 2021
কাউখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী
পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শনিবার সকালে সরকারি কে.জি. ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শহিদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. বনী আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা কৃষি অফিসার মো. আলী আজিম শরীফ, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, প্রাণিসম্পদবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রশিদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথির ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবীদ মো. হারুন, ছড়াকার এডভোকেট শফিকুল ইসলাম কচি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মো. মোমিন উদ্দীন। বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, কবি মোড়ল কওসার আলী, কবি পঞ্চানন সরকার, সাংবাদিক দীপ অধিকারী, সাইফুলবিস্তারিত পড়ুন
