প্রধান সূচি

শরণখোলায় বজ্রপাতে কৃষক নিহত

বাগেরহাটের শরণখোলায় মাঠে গরু আনতে গিয়ে মো. আবুবক্কর খান (২৮) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বুড়ির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার বাসিন্দা কৃষক মো. বাবুল খানের ছেলে মো. আবুবক্কর খান ও তার ছোট ভাই মো. রাজু খান তাদের পালিত কয়েকটি গরু খুজতে বের হন। একপর্যায়ে তারা পার্শবর্তী এলাকা উত্তর রাজাপুরের বুড়ির মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে।
এ সময় জীবন বাঁচাতে দুই ভাই দুই দিকে দৌঁড় দিলে আবুবক্কর বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন এবং কিছু সময়ের মধ্যে রাজুর চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বড় ভাই আবুবক্কর। পরে স্থানীয়দের সহয়তায় তার লাশ উদ্ধার করা হয়।
ওয়ার্ড ইউপি সদস্য মো. রুহুল অমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃষ্টির মধ্যে ওরা দুই ভাই মাঠে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial