প্রধান সূচি

স্বরূপকাঠীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান প্রদান

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৪৬ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ৩ লক্ষ টাকার অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে ওই টাকা বিতরণ করা হয়। মন্ত্রীর পক্ষ থেকে ইউএনও মো. মোশারফ হোসেন মন্ত্রীর পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের হাতে অনুদানের টাকা প্রদান করেন। তিন ক্যাটাগরিতে বরাদ্দকৃত জনপ্রতি ৬, ৭ ও ৯ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসেন জানান, মাননীয় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে এ উপজেলায় আওয়ামী দদলীয় ৪৬ জন মানুষের তালিকা করে ৩ লাখ টাকা তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial