Tuesday, May 11th, 2021
গবাদিপশুর ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে ৩৫ লক্ষ ডোজ ভ্যাকসিন আমদানি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
গবাদিপশুর ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে রাশিয়া থেকে উন্নতমানের ৩৫ লক্ষ ডোজ ভ্যাকসিন আমদানি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সম্প্রতি এ ভ্যাকসিন আমদানি করা হয়েছে। দেশের গবাদিপশুর জন্য গুরুত্বপূর্ণ পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও ভোলা জেলায় আমদানিকৃত এ ভ্যাকসিনের যথাক্রমে ৯ লক্ষ ৬৭ হাজার ৫০০ ডোজ, ১০ লক্ষ ৬৭ হাজার ৫০০ ডোজ, ৬ লক্ষ ৭০ হাজার ডোজ এবং ৭ লক্ষ ৯৫ হাজার ডোজ প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস সংক্রমনের কারণে দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কৃষ্ণচূড়া চত্বরে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হাসান মামুন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি সৈয়দ ইমরান আহম্মেদ, সাবেক জিএস রাসেল শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাউখালীতে ছালেক মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের অসহায় দু:স্থ মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে আ. ছালেক মিঞা ফাউন্ডেশন। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছালেক মিঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিঞার সার্বিক ব্যবস্থাপনায় এসব বস্ত্র বিতরণ করা হয়। শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, শিয়ালকাঠী ইউনিয়নবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান প্রদান
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৪৬ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ৩ লক্ষ টাকার অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে ওই টাকা বিতরণ করা হয়। মন্ত্রীর পক্ষ থেকে ইউএনও মো. মোশারফ হোসেন মন্ত্রীর পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের হাতে অনুদানের টাকা প্রদান করেন। তিন ক্যাটাগরিতে বরাদ্দকৃত জনপ্রতি ৬, ৭ ও ৯ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসেন জানান, মাননীয় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে এ উপজেলায় আওয়ামী দদলীয় ৪৬ জনবিস্তারিত পড়ুন
কাউখালীতে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং কাউখালী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ (জি আর ক্যাশ ও ভিজিএফ) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কাউখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে নিরাপদ দূরত্ব বঝায় রেখে ৫০০ জনকে ৫০০ টাকা করে জিআর এবং ৬৯০ জনকে ৪৫০ টাকা করে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এমবিস্তারিত পড়ুন
পাইকগাছায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
পাইকগাছার কড়ুলিয়ায় ছোট ভাই মোবাইল সেরে রাখার দ্বন্দ্বে অভিমান করে নিপা মন্ডল (১৩) নামে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিপা ঘরের আড়ায় ওড়না দিয়ে আত্মহত্যা হত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী ও লস্কর ইউপি চেয়াম্যান কেএম আরিফুজ্জামান তুহিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। জানা গেছে, ঘটনার সময় নিহত স্কুল ছাত্রীর মা অন্যের চিংড়ি ঘেরে কাজ করতে গিয়েছিল। আর বাবা কিরন মন্ডল দিনমজুর হিসেবে ধান কাঁটতে বর্তমানে গোপালগঞ্জ অবস্থানবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ী ইউনিয়নে দুই কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করে নিয়মিত মাদকের মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পুলিশ তার ঘরে তল্লাশী করে দুই কেজি গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠি এলাকার ইসমাঈল ফকিরের ছেলে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেনবিস্তারিত পড়ুন
পিরোজপুর আগুনে দুইজন আইনজীবীর চেম্বার পুড়ে ছাঁই
পিরোজপুর শহরের হাসপাতাল সড়কের পুলিশ সুপারের বাসার বিপরীতে এক অগ্নিকান্ডে দুইজন আইনজীবীর চেম্বার পুড়ে গেছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর জানান, মঙ্গলবার রাতে হাসপাতাল সড়কে একটি কাঠের ঘরে অগ্নিকান্ড দেখে একজন পুলিশ সদস্য ফায়ার সার্ভিসে খবর দেয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে দুইজন আইনজীবী এডভোকেট শ ম হায়দার আলী ও এডভোকেট রতন লাল দত্তের চেম্বারে থাকা চেয়ার, টেবিল, আলমারি, বই, মামলার নথিপত্র পুড়ে গেছে। এতে তাদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বিস্তারিত পড়ুন
