কাউখালীতে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং কাউখালী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ (জি আর ক্যাশ ও ভিজিএফ) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কাউখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে নিরাপদ দূরত্ব বঝায় রেখে ৫০০ জনকে ৫০০ টাকা করে জিআর এবং ৬৯০ জনকে ৪৫০ টাকা করে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় স্কুল ছাত্রীর আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
