কাউখালীতে ছালেক মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের অসহায় দু:স্থ মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে আ. ছালেক মিঞা ফাউন্ডেশন। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছালেক মিঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিঞার সার্বিক ব্যবস্থাপনায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন।
উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা বলেন, আ. ছালেক মিঞা ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করছে। করোনা পরিস্থিতিতে অসহায় এসব মানুষ যাতে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সে জন্য এই আয়োজন।
এদিন শিয়ালকাঠী ইউনিয়নে ৫শ’ নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়া উপজেলায় প্রায় ৫ হাজার মানুষের মধ্যে শাড়ী, লুঙ্গি বিতরণ করা হবে বরে জানান উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
