প্রধান সূচি

পিরোজপুরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত

২৫ মার্চ কালো রাতে শহীদদের স্মরণে পিরোজপুরে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত এর আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমী।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ বশির আহম্মেদ। মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা গণসংগীত পরিবেশন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial