প্রধান সূচি

৭১ এর গণহত্যার দোসরদের ৭৫ পরবর্তী সরকারগুলো পুনঃর্বাসিত করেছিল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ১৯৭১ সালের গণহত্যার দোসরদের ৭৫ এর আগষ্ট পরবর্তী সময় রাজনীতিতে এবং প্রশাসনে পুনঃর্বাসিত করা হয়েছে। যাদের দু’হাত স্বাধীনতাকামী মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে ৩০ লক্ষ শহীদের অবমাননা করা হয়েছিল। ৭৫ পরবর্তী সরকারগুলো গণহত্যার দোসরদের পুনঃর্বাসিত করেছিল।
বৃহস্পতিবার পিরোজপুরে জেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ রব্বানী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মাসুদ আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।
সভায় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তার নির্মম হত্যাকান্ডের পরে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। মুজিববর্ষে বিদেশী রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানরা এসে বাংলাদেশের অবিস্মরনীয় উন্নয়ন দেখে বিষ্ময় প্রকাশ করছেন।
শ ম রেজাউল করিম বলেন, জল্লাদ পাকিস্তান বাহিনীর সহযোগী জামায়াত রাজাকার আলবদরদের দম্ভ চূর্ণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হলেও তিনি আপোষ করেননি। আমরা তার গতিশীল নেতৃত্বে অর্থনীতির সকল সূচকে এগিয়ে যাচ্ছি। এ ধারা অব্যহত রেখে ২০৪১ সালে আমরা উন্নত দেশে পরিণত হতে পারবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial