Thursday, March 25th, 2021
মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখনও তৎপর : প্রধানমন্ত্রী
দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের অগ্রযাত্রার আজকের এই উত্তরণের পথ মোটেই মসৃন ছিল না। দেশের ভিতরে-বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে। সে প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। কাজেই আমাদের সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে হবে।’ স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। দেশকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় জাতির জনকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত
২৫ মার্চ কালো রাতে শহীদদের স্মরণে পিরোজপুরে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত এর আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমী। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ বশির আহম্মেদ। মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জেলা শিল্পকলাবিস্তারিত পড়ুন
৭১ এর গণহত্যার দোসরদের ৭৫ পরবর্তী সরকারগুলো পুনঃর্বাসিত করেছিল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ১৯৭১ সালের গণহত্যার দোসরদের ৭৫ এর আগষ্ট পরবর্তী সময় রাজনীতিতে এবং প্রশাসনে পুনঃর্বাসিত করা হয়েছে। যাদের দু’হাত স্বাধীনতাকামী মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে ৩০ লক্ষ শহীদের অবমাননা করা হয়েছিল। ৭৫ পরবর্তী সরকারগুলো গণহত্যার দোসরদের পুনঃর্বাসিত করেছিল। বৃহস্পতিবার পিরোজপুরে জেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যেরবিস্তারিত পড়ুন
