প্রধান সূচি

ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের প্রতিমা শিল্পীরা

আসন্ন দূর্গা পুজাকে সামনে রেখে শেষ সময়ে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের প্রতিমা কারিগররা। দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস ও সর্পসহ প্রায় ১২টি মূর্তি তৈরী করছে নিপুন হাতে। প্রতিমা তৈরীতে মূলত মাটি, বাশ-খড়, দড়ি, লোহা, ধানের কুঁড়া, পাট, কাঠ, রং, বিভিন্ন রং এর সিট ও শাড়ি-কাপড়ের প্রয়োজন হয়। প্রতিমা গড়া শেষ হলে রং তুলির আচঁড়ে ফুটিয়ে তোলা হয়। তবে রং তুলির ও সাজসজ্জার দাম বেশি হওয়া ও প্রতিমা বানানোর মজুরি কম পাওয়ার চাপা ক্ষোভ বিরাজ করছে প্রতিমা তৈরীর সাথে জড়িত ব্যবসায়ী ও কারিগরদের মধ্যে।

প্রতিমা শিল্পী মরিমল পাল পিরোজপুর কন্ঠকে বলেন, প্রতিবছর এ সময় দুর্গা প্রতিমার অর্ডার একটু বেশি থাকে। তবে এবছর করোনা মহামারীর কারণে দুর্গ প্রতিমা তৈরীর অডার অনেক কম পাওয়া গেছে। এ বছর তিনি ৩০টি প্রতিমা তৈরীর কাজ নিয়েছেন।

এক প্রতিমা কারিগর সঞ্জয় পাল বলেন, প্রতিবছর প্রতিমার খুব চাহিদার কারণে তিনি অর্ডার ছাড়াও বাড়তি কিছু সংখক প্রতিমা তৈরী করে থাকেন। এ বছর  করোনা মহামারীতে চাহিদা কম থাকায় তিনি লোকসানের আশঙ্কা করছেন। গত বছর এখানে মাঝারি আকারের প্রতিমা বিক্রি হতো ৯ হাজার থেকে ১০ হাজার টাকায়। এ বছর প্রতিমা শিল্পীদের তা ৬ হাজার থেকে ৭ হাজার টাকায় বিক্রি করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial