কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘দুর্যোগ ঝুঁকি হ্রাস সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু প্রমূখ।
