Tuesday, October 13th, 2020
ইলিশ সম্পদ উন্নয়নে বাঁধা দেওয়া দুর্বৃত্তদের প্রতি নুন্যতম অনুকম্পা থাকবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমিপি বলেছেন, ইলিশ সম্পদ উন্নয়নে বাঁধা দেওয়া দুর্বৃত্তদের প্রতি নুন্যতম অনুকম্পা থাকবে না। মা ইলিশ সংরক্ষণ অভিযান সকলে মিলে সফল করতে হবে। কিছু প্রতিকূলতা ও সমস্যা রয়েছে। এ সমস্যা ও প্রতিকূলতা আমাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অতিক্রম করতে হবে। সমস্যা অতিক্রম করে কাজ করতে পারলেই সফলতা আসবে। মানুষের সচেতনতা বাড়ছে। আইনের প্রয়োগকে আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে, দুর্বৃত্ত যারা দেশের উন্নয়নে, মাছের উন্নয়নে বাধা, সে দুর্বৃত্তদের প্রতি আমাদের কোনরকম অনুকম্পা থাকবে না। আজ মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনবিস্তারিত পড়ুন
সফল উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণ ও ধৈয্যের বিকল্প নেই : মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, একজন মানুষকে সফল উদ্যোক্তা, সফল খামারী, সফল ব্যবসায়ী কিম্বা ইন্ডাষ্ট্রির মালিক হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। সেটা হোক গবাদি পশু, হাঁস-মুরগি পালন, মৎস্য বা কৃষিকাজ। এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে একজন শিক্ষিত বেকার যুবক নিজেকে স্বাবলম্বি করতে পারে। তবে এজন্য প্রশিক্ষণের পাশাপাশি থাকতে হবে ধৈয্য। আজকের যুবক-যুবতিদের প্রশিক্ষণ নিয়ে এবং ধৈয্য ধরে নিজেকে স্বাবলম্বি করতে হবে, নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরী করতে হবে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য ও কৃষি বিষয়ক তিনবিস্তারিত পড়ুন
২ বছরে ধর্ষণ বেড়েছে দ্বিগুণ
সারাদেশে ধর্ষণের ঘটনা ও নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়ে গিয়েছে। আর এ কারণে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশব্যাপী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও নারী অধিকারকর্মীরা। তারা দ্রুততম বিচার থেকে শুরু করে সাক্ষী সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করার কথা বলছেন। প্রশ্ন উঠছে, প্রতিনিয়ত ঘটে চলা ধর্ষণের ঘটনার কোনোটি ইস্যু হয়ে উঠলেই কেবল আন্দোলন হয় কেন? নারী অধিকার নেত্রীরা বলছেন, এই জায়গায় আলাপ হওয়া জরুরি। তবে আন্দোলন সবসময় হবে না। দীর্ঘদিনের ক্ষোভ জমতে জমতে বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তবে ধারাবাহিক সামাজিক প্রতিরোধ থাকতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য-উপাত্তবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ॥ ২ জনের ৫ বছরের কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়ায় মোটর সাইকেল ছিনতাইয়ের জন্য ২০১৪ সালে এক যুবককে হত্যার দায়ে ৪ যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। মঙ্গলবার দায়রা জজ মুহা: মহিদুজ্জামান এ আদেশ দেন। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করেন। এছাড়া হত্যাকান্ডের পর ছিনতাইকৃত মোটর সাইকেল লুকিয়ে রাখার অপরাধে অন্য দুই আসামীকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন বিচারক। যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার হোগলপাতি গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে সোহেল রানা (২৬), বরগুনার পাথরঘাটা উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামের ফজলুল হক ঘরামীর ছেলে মিলন ঘরামী (২৬), একই উপজেলারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন
দেশব্যাপী ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার প্লাটফর্ম সদস্যদের আয়োজনে এবং রূপান্তর এর সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্লাটফর্মের সদস্য সচিব আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক মো. মারুফ হোসেন, সদস্য মো. আলতাফ হোসেন। বক্তারা নারী ও শিশুর উপর সকল প্রকার সহিংসতা বন্ধের লক্ষ্যে দেশব্যাপী সামাজিক আন্দোলন ও প্রতিরোধ সৃষ্টি করার জন্য আহবান জানান এবং দেশের নারী সমাজ যখন এগিয়ে যাচ্ছে তখন একের পর এক নারীর উপর সহিংসতা কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতিবিস্তারিত পড়ুন
কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘দুর্যোগ ঝুঁকি হ্রাস সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিমবিস্তারিত পড়ুন
ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের প্রতিমা শিল্পীরা
আসন্ন দূর্গা পুজাকে সামনে রেখে শেষ সময়ে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের প্রতিমা কারিগররা। দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস ও সর্পসহ প্রায় ১২টি মূর্তি তৈরী করছে নিপুন হাতে। প্রতিমা তৈরীতে মূলত মাটি, বাশ-খড়, দড়ি, লোহা, ধানের কুঁড়া, পাট, কাঠ, রং, বিভিন্ন রং এর সিট ও শাড়ি-কাপড়ের প্রয়োজন হয়। প্রতিমা গড়া শেষ হলে রং তুলির আচঁড়ে ফুটিয়ে তোলা হয়। তবে রং তুলির ও সাজসজ্জার দাম বেশি হওয়া ও প্রতিমা বানানোর মজুরি কম পাওয়ার চাপা ক্ষোভ বিরাজ করছে প্রতিমা তৈরীর সাথে জড়িত ব্যবসায়ী ওবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আবাসিক বাসা বাড়ি, অফিসসহ যে কোন স্থানে অগ্নিসংযোগ হলে তা কিভাবে নির্বাপন করা হয় সে বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সনাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, ফায়ার সার্ভিসবিস্তারিত পড়ুন
পাইকগাছায় স্কুলের পাশে লাইসেন্সবিহীন স’মিল পরিচালনা ॥ বিরূপ প্রতিক্রিয়া
পাইকগাছায় প্রশাসনের নির্দেশনাকে উপেক্ষা করে লাইসেন্সবিহীন স’মিল পরিচালনা করছেন শিক্ষক জি এম শওকত হোসেন। ইতিপূর্বে তার লাইসেন্স বিহীন স’মিলটিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টে দুই হাজার টাকা জরিমানা এবং স’মিলের কার্যক্রম বন্দ রাখার নির্দেশ প্রদান করেন। তবে তিনি উপজেলা প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে স’মিল চালাতে থাকায় এলাকার সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলার নতুন বাজারের মেইন সড়কের পাশে ও স্কুল থেকে ৫০ মিটারের মধ্যে জি এম শওকত হোসেনের লাইসেন্সবিহীন স’মিল অবস্থিত। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০ মিটারের মধ্যে করাতকলসহ যে কোন শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করার বিধি নিষেধ থাকলেও তাবিস্তারিত পড়ুন
চিতলমারী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগে সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়,বিস্তারিত পড়ুন
