ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আবাসিক বাসা বাড়ি, অফিসসহ যে কোন স্থানে অগ্নিসংযোগ হলে তা কিভাবে নির্বাপন করা হয় সে বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সনাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম।
Please follow and like us:
« পাইকগাছায় স্কুলের পাশে লাইসেন্সবিহীন স’মিল পরিচালনা ॥ বিরূপ প্রতিক্রিয়া (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের প্রতিমা শিল্পীরা »
