ইন্দুরকানীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন
দেশব্যাপী ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার প্লাটফর্ম সদস্যদের আয়োজনে এবং রূপান্তর এর সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্লাটফর্মের সদস্য সচিব আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক মো. মারুফ হোসেন, সদস্য মো. আলতাফ হোসেন।
বক্তারা নারী ও শিশুর উপর সকল প্রকার সহিংসতা বন্ধের লক্ষ্যে দেশব্যাপী সামাজিক আন্দোলন ও প্রতিরোধ সৃষ্টি করার জন্য আহবান জানান এবং দেশের নারী সমাজ যখন এগিয়ে যাচ্ছে তখন একের পর এক নারীর উপর সহিংসতা কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে প্লাটফর্ম সদস্য, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ॥ ২ জনের ৫ বছরের কারাদন্ড »
