প্রধান সূচি

পাইকগাছায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার

পাইকগাছার থানা পুলিশ অভিযান চালিয়ে নড়াইল থেকে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোস্তাক মিস্ত্রী (২২)কে গ্রেফতার করেছেন। মোবাইলের সুত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ হোসেন শুক্রবার মোস্তাকে গ্রেফতার করেন। সে উপজেলার গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, চেচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে একই এলাকার জনি মিস্ত্রীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন মোস্তাক ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইলে ধারণ করে পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নারী বাদী হয়ে ১০ জুন মোস্তাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (৩) ধারায় ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী জানান, মোবাইলের সূত্র ধরে এ মামলার আসামীকে গ্রেফতার করে শনিবার সকালে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial