প্রধান সূচি

Saturday, October 10th, 2020

 

সাগরে নিম্নচাপের শঙ্কা ॥ বৃষ্টি হতে পারে সারাদেশে

সাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অনেক সময় লঘুচাপ প্রথমে নিম্নচাপে পরে সেই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও চলতি অক্টোবর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আমরা এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছি। কিন্তু ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলেই যে তা ঘূর্ণিঝড়ে রূপবিস্তারিত পড়ুন


কাউখালীর আমরাজুড়ি ইউপি সদস্য পদে নিখিল নির্বাচিত

পিরোজপুরের কাউখালী উপজেলায় আমরাজুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে নিখিল সুতার (তালা প্রতীক) ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উত্তম কুন্ডু (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২৮২ ভোট। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাদেব আচার্য্য মৃত্যুবরণ করায় এ ইউপি সদস্য পদটি শূণ্য হয়। নির্বাচন কমিশন ২৯ মার্চ আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। কিন্ত করোনার কারণেবিস্তারিত পড়ুন


দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুরে ৪৯৯টি পুজা মন্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান

হিন্দু ধর্মালম্বিদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুর জেলার ৪৯৯টি পুজা মন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রধান করা হচ্ছে। অনুদান হিসেবে প্রতিটি উপজেলা সদরের পূজা মন্ডপে ১০ হাজার টাকা এবং অন্যান্য মন্ডপে ১ হাজার করে টাকা প্রদান করা হচ্ছে। শনিবার পিরোজপুর সদর উপজেলার ৬৬টি মন্দিরের ৭৫ হাজার টাকা এবং ইন্দুরকানী উপজেলার ২৬টি মন্দিরের জন্য ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদানের টাকা প্রদান করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এসময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমানসহ বিভিন্ন মন্দিরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ২৮৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের রামপালে ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকেলে রামপাল উপজেলার বড় দূর্গাপুর গ্রামের তমা ব্রীজের পূর্ব পাশের জাহিদুল এর দোকানের সামনে থেকে র‌্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৮৩ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৫শ’[ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুরেন বিশ্বাসের ছেলে অভিক বিশ্বাস (২৭) এবং বরিশাল জেলার কুলাকানা এলাকার শামীম মোস্তফার ছেলে ইফতেখারুল বাশার (২৫)। র‌্যাব-৬ এর খুলনার মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে গলিত ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অজ্ঞাত গলিত একটি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মাগুরা গ্রামের মাগুরা খালের মোহনা থেকে গলিত ওই লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত লাশের কোন পরিচয় মিলেনি। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে ওই খালের মোহনায় স্থানীয়রা ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, মৃতদেহটি গলিত। তবে লাশটির পুরুষ না নারী তা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।


করোনাভাইরাস পরিস্থিতি

প্রধানমন্ত্রীর অর্থিক অনুদান পেলেন বাগেরহাটের আরও ৫২ সাংবাদিক

করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বাগেরহাটের আরও ৫২ সাংবাদিক অনুদানের চেক পেলেন। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে এই চেক বিতরণ করা হয়। এর আগে ১ম দফায় বাগেরহাটের ২৩ জন সাংবাদিক প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক পেয়েছিলেন। শনিবার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালযের যুগ্ন সচিব (প্রেস) এস. এম. মাহফুজুল হক। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপত্বিতে প্রধানমন্ত্রীর অর্থিক সহয়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে খামার ব্যবসায়ীকে পিটিয়ে আহত ॥ হাঁস লুট

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের লাহু খান নামে এক খামার ব্যবসায়কে পিটিয়ে আহত করে বাগানে ফেলে রেখে খামারের হাঁস লুট করে নিয়েছে প্রতিপক্ষরা। শনিবার সকালে কদমতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে পশ্চিম কদমতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত লাহু খানের ছেলে মিরাজ খান জানান, তার বাবা লাহু খানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পশ্চিম কদমতলা গ্রামের হবি সেখ ও তার ছেলে সাকিব সেখ পিটিয়ে পাশের বাগানে ফেলে যায় এবং তারা খামার থেকে ২শ’ হাঁস লুট করে নিয়ে নেয়। পরে এলাকার  লোকজন আহত অবস্থায় লাহু খানকে বাগানের পাশে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে পিরোজপুরেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সুজনের ধর্ষণ বিরোধী মানববন্ধন

শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুরে ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে। শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজনের জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সহ-সভাপতি ফিরোজ খান, সহ-সভাপতি খালেদা আক্তার হেনা, সাধারণ সম্পাদক মো. শাহআলম শেখ, টিআইবি সনাকের সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, পৌর প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন প্রমুখ।


মোংলা বন্দরকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করতে হবে : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, মোংলা বন্দরকে যেভাবেই হোক আরো বেশি শক্তিশালী ও আধুনিকায়ন করতে হবে। এ বন্দর আরো বেশি কার্গো হ্যান্ডেলিং যাতে করতে পারে সেজন্য যে সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। শনিবার সকালে মোংলা কাস্টমস হাউসে ‘কাস্টমস ই- পেমেন্ট’ বিষয়ক সচেতনতামূলক সেমিনার শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। সেমিনারে তিনি বলেন, ২০২২ সালের ১ জানুয়ারী থেকে দেশের সকল কাস্টমস হাউজ ও কাস্টমস ষ্টেশনে শুল্ক, কর, ফি, সব ধরণের চার্জ পরিশোধের পদ্ধতি ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হবে। সেমিনারেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার

পাইকগাছার থানা পুলিশ অভিযান চালিয়ে নড়াইল থেকে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোস্তাক মিস্ত্রী (২২)কে গ্রেফতার করেছেন। মোবাইলের সুত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ হোসেন শুক্রবার মোস্তাকে গ্রেফতার করেন। সে উপজেলার গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে। মামলা সুত্রে জানা যায়, চেচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে একই এলাকার জনি মিস্ত্রীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন মোস্তাক ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইলে ধারণ করে পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নারী বাদী হয়ে ১০ জুন মোস্তাকের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial