কাউখালীর আমরাজুড়ি ইউপি সদস্য পদে নিখিল নির্বাচিত
পিরোজপুরের কাউখালী উপজেলায় আমরাজুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে নিখিল সুতার (তালা প্রতীক) ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উত্তম কুন্ডু (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২৮২ ভোট।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাদেব আচার্য্য মৃত্যুবরণ করায় এ ইউপি সদস্য পদটি শূণ্য হয়।
নির্বাচন কমিশন ২৯ মার্চ আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। কিন্ত করোনার কারণে তা পিছেয়ে ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ইউপি সদস্য পদে উপ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিখিল সুতার ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
