করোনাভাইরাস পরিস্থিতি
প্রধানমন্ত্রীর অর্থিক অনুদান পেলেন বাগেরহাটের আরও ৫২ সাংবাদিক
করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বাগেরহাটের আরও ৫২ সাংবাদিক অনুদানের চেক পেলেন। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে এই চেক বিতরণ করা হয়। এর আগে ১ম দফায় বাগেরহাটের ২৩ জন সাংবাদিক প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক পেয়েছিলেন।
শনিবার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালযের যুগ্ন সচিব (প্রেস) এস. এম. মাহফুজুল হক।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপত্বিতে প্রধানমন্ত্রীর অর্থিক সহয়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এমডি মোজাফফর হোসেন, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, আহাদ উদ্দিন হায়দার, সমীর বরণ পাইক, নীহার রঞ্জন সাহা প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এর আগে বাগেরহাটের ২৩ জন সাংবাদিক করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অনুদান পেয়েছেন।
