বাগেরহাটে ২৮৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটের রামপালে ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার বিকেলে রামপাল উপজেলার বড় দূর্গাপুর গ্রামের তমা ব্রীজের পূর্ব পাশের জাহিদুল এর দোকানের সামনে থেকে র্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৮৩ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৫শ’[ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুরেন বিশ্বাসের ছেলে অভিক বিশ্বাস (২৭) এবং বরিশাল জেলার কুলাকানা এলাকার শামীম মোস্তফার ছেলে ইফতেখারুল বাশার (২৫)।
র্যাব-৬ এর খুলনার মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করার সময় দুই জনকে আটক করা হয়।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে গলিত ভাসমান লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
