কাউখালীর আমরাজুড়ি ইউপির উপ-নির্বাচন শনিবার
রাত পোহালেই কাউখালীর আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
আগামীকাল শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- নিখিল সুতার ও উত্তম কুমার কুন্ডু। ভোটার সংখ্যা ৯০১জন।
প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র পুলিশ, আনসার ছাড়াও ৬ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট কেদ্রগুলোতে পৌঁছানো হয়েছে নির্বাচনী সামগ্রী।
আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আমরাজুড়ি গ্রামের ইউপি সদস্য মহাদেব আচার্য্য’র মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
Please follow and like us:
« পিরোজপুরে নব্য ভূমিদস্যু প্রদীপ হাওলাদারের বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ ॥ সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার »
