Friday, October 9th, 2020
কাউখালীর আমরাজুড়ি ইউপির উপ-নির্বাচন শনিবার
রাত পোহালেই কাউখালীর আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- নিখিল সুতার ও উত্তম কুমার কুন্ডু। ভোটার সংখ্যা ৯০১জন। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র পুলিশ, আনসার ছাড়াও ৬ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট কেদ্রগুলোতে পৌঁছানো হয়েছে নির্বাচনী সামগ্রী। আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আমরাজুড়ি গ্রামের ইউপি সদস্য মহাদেব আচার্য্য’র মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
পিরোজপুরে নব্য ভূমিদস্যু প্রদীপ হাওলাদারের বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ ॥ সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকি
পিরোজপুরে নব্য ভূমিদস্যু প্রদীপ হাওলাদার ও তার বাহিনীর বিরুদ্ধে শহিদ এক মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখল ও হয়রানীমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি শহিদ পরিবারের সদস্যসহ পিরোজপুরের ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মসিদ বাড়ির লোকজন। আজ শুক্রবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে, অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ হালদারের ছেলে স্বপন কুমার হালদার লিখিত বক্তব্যে জানান, শহর মাছিমপুরের মসিদবাড়ি এলাকার ভূমিদস্যু, মাদককারবারী ও চিহ্নিত সন্ত্রাসী প্রদীপ কুমার একই এলাকার ১৪৬০নংবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ : ধর্ষক আটক
পাইকগাছায় বোনের বাড়ির সকলকে কোমল পানিয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ করেছে মামা আসানুর। ঘটনার ৬ দিন পর পুলিশের হস্তক্ষেপে থানায় মামলা করার পর ধর্ষক আসানুরকে গ্রেফতার করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার রাড়ুলী গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে আসানুর রহমান তার চাচাতো বোনের বাড়ীতে যায়। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে কোমল পানিয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে বাড়ীর ৫ জনকে অচেতন করে। পরে রাতে অচেতন অবস্থায় নাসির গাজীর মেঝ মেয়েকে ধর্ষণ করে। রাতে সকলকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায়।বিস্তারিত পড়ুন
সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণে প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল
সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ এর প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর এর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা। শুক্রবার জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া, ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শখার সাধারণ সম্পাদক মো. মনির হোসাইন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি জাবের হোসেন। এসময় বক্তারা বলেন, সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, নারীর প্রতিবিস্তারিত পড়ুন
শরণখোলায় পুলিশ কনেষ্টবলের অন্তস্বত্ত্বা স্ত্রীকে ৪ টুকরো করে হত্যা ॥ পুলিশ কনেষ্টবল আটক
বাগেরহাটের শরণখোলায় এক পুুলিশ সদস্য তার ৬ মাসের অন্তস্বত্ত্বা স্ত্রীকে ৪ টুকরো করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে শরণখোলা উপজেলার তাফালাবাড়ী বাজারের একটি ভাটিয়া বাসায়। পুলিশ ও এলাকাবাসীর সুত্র জানায়, স্থানীয় তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির কনেষ্টবল মো. সাদ্দাম হোসেন (৩৫), তার দ্বিতীয় স্ত্রী জোসনা বেগম (৩০)কে নিয়ে তাফালবাড়ী বাজারের বাসিন্দা বেলায়েত তালুকদারের বাসায় বসবাস করতো। পারিবারিক কলহের জের ধরে সাদ্দাম ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। পাসের রুমের ভাড়াটিয়ারা গত কয়েক দিন ধরে না থাকার সুযোগে সাদ্দাম বৃহস্পতিবার গভীর রাতে তার ৬ মাসের অন্তসত্ত্বা স্ত্রী জোসনা বেগমকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
“নিজ বাড়ি নিজ হাসপাতাল করোনা মুক্ত বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে দুইদিন ব্যাপী (শুক্র ও শনিবার) ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ইনজিনিয়াস হেলথ কেয়ার (Ingenious Health Care) ও সৌহার্দ ফাউন্ডেশনের (Shouhardo Foundation) এর আয়োজনে শুক্রবার সকাল ৯টায় পিরোজপুর ফাতেমা শিশু নিকেতনে এ ক্যাম্প শুরু হয়। এতে জ¦র, সর্দি ও কাশি উপসর্গ জনিত রোগের চিকিৎসা, মেডিকেল চেকাপ, বিনামূল্যে ওষুধ প্রদান এবং করোনা রোগীদের ক্ষেত্রে ২৪ ঘন্টা অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালের চেয়ারম্যান ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে ৬ জন অভিজ্ঞ চিকিৎসক এই মেডিকেল ক্যাম্পে অংশ গ্রহন করছেন। ৮০০বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ধর্ষকদের শাস্তির দাবিতে বন্ধুসভার মুখববন্ধন
সারাদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে পিরোজপুর বন্ধুসভার উদ্যোগে মুখবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ভাগিরথী চত্বরের শহীদ বেদী প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেন, প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স, পিরোজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার রিয়া, সমাজ কল্যাণ সম্পাদক শাফিউল মিল্লাত, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. সিজন সিকদার, অনুষ্ঠান সম্পাদক মো. রুম্মান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জি এম সানি, সদস্য সৌমিক সাহা, জেরিন তাসমিম ইভা, ইব্রাহিম খান তামিম,বিস্তারিত পড়ুন
