সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণে প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল
সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ এর প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর এর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা। শুক্রবার জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া, ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শখার সাধারণ সম্পাদক মো. মনির হোসাইন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি জাবের হোসেন।
এসময় বক্তারা বলেন, সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।
Please follow and like us:
« শরণখোলায় পুলিশ কনেষ্টবলের অন্তস্বত্ত্বা স্ত্রীকে ৪ টুকরো করে হত্যা ॥ পুলিশ কনেষ্টবল আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ : ধর্ষক আটক »
