স্বরূপকাঠীতে গলিত ভাসমান লাশ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অজ্ঞাত গলিত একটি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মাগুরা গ্রামের মাগুরা খালের মোহনা থেকে গলিত ওই লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত লাশের কোন পরিচয় মিলেনি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে ওই খালের মোহনায় স্থানীয়রা ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, মৃতদেহটি গলিত। তবে লাশটির পুরুষ না নারী তা শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« প্রধানমন্ত্রীর অর্থিক অনুদান পেলেন বাগেরহাটের আরও ৫২ সাংবাদিক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ২৮৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক »
