পাইকগাছায় ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ : ধর্ষক আটক
পাইকগাছায় বোনের বাড়ির সকলকে কোমল পানিয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ করেছে মামা আসানুর। ঘটনার ৬ দিন পর পুলিশের হস্তক্ষেপে থানায় মামলা করার পর ধর্ষক আসানুরকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার রাড়ুলী গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে আসানুর রহমান তার চাচাতো বোনের বাড়ীতে যায়। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে কোমল পানিয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে বাড়ীর ৫ জনকে অচেতন করে। পরে রাতে অচেতন অবস্থায় নাসির গাজীর মেঝ মেয়েকে ধর্ষণ করে। রাতে সকলকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায়। বিষয়টি পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবগত হওয়ার পরে ভিকটিমের বাড়ীতে যায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার পাইকগাছা থানায় মামলা করেছে।
Please follow and like us:
« সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণে প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নব্য ভূমিদস্যু প্রদীপ হাওলাদারের বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ ॥ সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকি »
