পাইকগাছা উপজেলা উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা
আগামী ২০ অক্টোবর পাইকগাছা উপজেলা উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার দুপুর ১টায় আওয়ামী লীগ মনোনীত আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহম্মেদের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রভাষক ময়নুল ইসলাম, এডভোকেট শেখ আবুল কালাম আজাদ ও কাজল কান্তি বিশ্বাস।
অপরদিকে, দুপুর ২টায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুল মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপি আহবায়ক এডভোকেট গাজী আব্দুস সাত্তার, সামছুল আলম পিন্টু, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মন্ডল, কলিঙ্গ রাজ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, এস এম ইমদাদুল হক, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন।
গত ১৭ জুলাই তারিখে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে এ পদটি শুন্য হয়।
উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহম্মেদ বলেন, ৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
