প্রধান সূচি

সুন্দরবনের সম্পদ লুটেরা আর মাদক কারবারীদের কঠোর হস্তে দমন করা হবে : উপমন্ত্রী হাবিবুন নাহার

সুন্দরবনের সম্পদ রক্ষায় আর মাদক নির্মুলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি কঠোর হওয়ার আহবাণ জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

বুধবার দুপুরে মোংলায় অফিসার্স ক্লাবে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহবান জানিয়ে উপমন্ত্রী বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সকল প্রকার মাদক নির্মূল করে দেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধও জানান তিনি। একই সাথে সুন্দরবন কেন্দ্রিক কিছু সিন্ডিকেট চক্র রয়েছে তাদের ওইসব অবৈধ কর্মকান্ডের কারণে এখনো সুন্দরবনের সম্পদ লুটপাট হচ্ছে, তাদের বিরুদ্ধেও বনবিভাগসহ সকল আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান উপমন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা তাদের কর্মকান্ড ও করোনাকালীন সময়ে করণীয় নিয়ে কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ. রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, নারজিনা বেগম, নিখিল চন্দ্র রায়, মোল্লা তারিকুল ইসলাম, গাজী আকবর হোসেন ও মো. কবির হোসেন উপজেলা ও পৌর এলাকার সামগ্রিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এসময় বক্তারা মাদক নির্মুলে পুলিশের অভিযান আরও জোরদারের দাবি জানান।

সভায় মোংলার আইন শৃঙ্খলার বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চেীধুরী বলেন, মাদকের ক্ষেত্রে তিনি কোন ব্যক্তিকেই ছাড় দিবেন না। মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মোংলা থানা পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে চলছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial