Wednesday, September 23rd, 2020
কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র ভাঙ্গন
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় হঠাৎ করে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ি-আশোয়া ফেরিঘাট ও দুই পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান বিলীনের আশংকা দেখা দিয়েছে। গত কয়েক দিনের তুমুল বৃষ্টিপাতে ভাঙ্গনের বিস্তার আরও বাড়ছে বলে এলাকাবাসি জানান। সরেজমিনে দেখা গেছে, উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি, আশোয়া গ্রাম ও সোনাকুর ফেরিঘাট এলাকা থেকে এলাকা জুড়ে ভাঙ্গন কবলিত। প্রতিদিন সন্ধ্যা ও গাবখানের গহ্বরে তলিয়ে যাচ্ছে এসব এলাকার কৃষি জমি আর মানুষের বসতি। ইতিমধ্যে বিলীন হয়েছে আমরাজুড়ি সার্কেল অফিস (রাজস্ব), আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়াজুড়ি বাজার।বিস্তারিত পড়ুন
সুন্দরবনের সম্পদ লুটেরা আর মাদক কারবারীদের কঠোর হস্তে দমন করা হবে : উপমন্ত্রী হাবিবুন নাহার
সুন্দরবনের সম্পদ রক্ষায় আর মাদক নির্মুলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি কঠোর হওয়ার আহবাণ জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বুধবার দুপুরে মোংলায় অফিসার্স ক্লাবে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহবান জানিয়ে উপমন্ত্রী বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সকল প্রকার মাদক নির্মূল করে দেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধও জানান তিনি। একই সাথে সুন্দরবন কেন্দ্রিক কিছু সিন্ডিকেট চক্র রয়েছে তাদের ওইসব অবৈধ কর্মকান্ডের কারণে এখনো সুন্দরবনের সম্পদ লুটপাট হচ্ছে,বিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা
আগামী ২০ অক্টোবর পাইকগাছা উপজেলা উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১টায় আওয়ামী লীগ মনোনীত আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহম্মেদের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রভাষক ময়নুল ইসলাম, এডভোকেট শেখ আবুল কালাম আজাদ ও কাজল কান্তি বিশ্বাস। অপরদিকে, দুপুর ২টায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুল মজিদবিস্তারিত পড়ুন
বাগেরহাটে হাঙ্গার প্রজেক্টের সচেতনতামূলক সভায় বক্তারা : ধর্মীয় অপব্যাখ্যার কারণে উগ্রবাদের সৃষ্টি হয়
ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণ ও শান্তির জন্য। কোন ধর্মই সহিংসতা ও উগ্রবাদকে প্রশয় দেয়না। ধর্মে বিশ্বাসী লোক কখনও উগ্রবাদে জড়াতে পারেনা। ধর্মীয় অপব্যাখা উগ্রবাদের জন্ম দিতে পারে। একটি দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য ধর্মীয় নিয়ম নীতির অপব্যাখ্যা দিয়ে একটি মহল মেধাবী তরুণদেরকে উগ্রবাদে দিকে নিয়ে যায়। যার পরিনতি অনেক ভয়ানক। তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ রুখতে সকলকে সচেতন হতে হবে। বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের অধীনে বিল্ডিং রেসিলিয়েন্স এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম (ব্রেভ) শীর্ষক প্রকল্পের আয়োজনে সচেনতা বৃদ্ধিমূলক সভায় বক্তারা এসব কথা বলেন। বিশিষ্টবিস্তারিত পড়ুন
নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং সভা
ইউএসএইড এবং ইউকেএইড এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে বুধবার নাজিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত উপজেলা প্লাটফর্ম এর আহবায়ক শাহরিয়ার ফেরদৗসের সভাপতিত্বে প্লাটফর্ম সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত শেয়ারিং সভায় বিগত তিন মাসের প্লাটফর্ম সদস্যদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিবন্ধকতা, নারী ও শিশু নির্যাতনমূলক ঘটনা পর্যালোচনা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সদস্যদের করনীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইস্যুভিক্তিক জনসচেতনকরণ, স্থানীয় ইস্যুতে এডভোকেসী করা,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অবিহতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, থানা অফিসার ইনর্চাজ মো. এজাজ শফি, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত কুমার মন্ডল, ডা. সুজন কুমার সরকার, ডা. ইফতেখার বিন রাজ্জাক, ডা. আমিনুর রহমান, ডা. মাধুরী মূর্খাজী, ডা. মাহমুদ হক জুই, ডা. খুখুমনি খাতুন, ডা. সাইফুল্লা ইবনে মান্নান । আগামী ৪ অক্টোবরবিস্তারিত পড়ুন
