প্রধান সূচি

নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং সভা

ইউএসএইড এবং ইউকেএইড এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে বুধবার নাজিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নাজিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত উপজেলা প্লাটফর্ম এর আহবায়ক শাহরিয়ার ফেরদৗসের সভাপতিত্বে প্লাটফর্ম সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত শেয়ারিং সভায় বিগত তিন মাসের প্লাটফর্ম সদস্যদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিবন্ধকতা, নারী ও শিশু নির্যাতনমূলক ঘটনা পর্যালোচনা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সদস্যদের করনীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইস্যুভিক্তিক জনসচেতনকরণ, স্থানীয় ইস্যুতে এডভোকেসী করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন ইস্যুতে এডভোকেসী করার বিষয়ে সদস্যদের সমন্বয়ে আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

সভার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন রূপান্তর এর পিরোজপুর জেলা প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল আজম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial