প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অবিহতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, থানা অফিসার ইনর্চাজ মো. এজাজ শফি, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত কুমার মন্ডল, ডা. সুজন কুমার সরকার, ডা. ইফতেখার বিন রাজ্জাক, ডা. আমিনুর রহমান, ডা. মাধুরী মূর্খাজী, ডা. মাহমুদ হক জুই, ডা. খুখুমনি খাতুন, ডা. সাইফুল্লা ইবনে মান্নান ।

আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর, পক্ষকালব্যাপী সারাদেশে একসাথে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এই ক্যাম্পেইন চলাকালীন ৬ মাস থেকে ১১ মাস বয়সী বাচ্চাদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো  হবে।

সভায় জানানো হয় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ পাইকগাছা সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আয়োজন করা হবে। মাস্ক পরিধান করে, সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে তাদের শিশুকে নির্ধারিত তারিখের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial