প্রধান সূচি

সাবেক এমপি এডভোকেট নুরুল হক আর নেই

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ মো. নুরুল হক (৮৬) বুধবার দুপুরে মারা গেছেন (ইন্নানিল্লাহি …. রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা-৬ সংসদীয় আসন থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য ছিলেন।

তার বড় ছেলে শেখ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার মৃতদেহ পাইকগাছায় আনা হবে। নিজ গ্রামে জানাযা নামাজ শেষে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা,উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) মোহাঃ আরাফাতুল আলম,ওসি এজাজ শফী, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ারুল ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial