Wednesday, July 29th, 2020
কোরবানির পশুর হাটে কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মনিটরিং টিম
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়াদি তদারকির জন্য গতকাল বুধবার থেকে কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিম। এ কার্যক্রমের জন্য ইতোমধ্যে ৮টি মনিটরিং টিম গঠন করেছে মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপসচিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাট সমূহে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর গঠিত ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম। আগামীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এক টাকায় মিললো সরকারি চাকরী …
পিরোজপুরে এক টাকার বিনিময়ে সরকারি চাকরী পেলেন দুই জন সরকারী চাকরী প্রত্যাশী। বুধবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন দুই জনের হাতে চাকরীর নিয়োগ পত্র তুলে দেন। চাকরীপ্রাপ্তরা হল- পিরোজপুর সার্কিট হাউজের পরিচ্ছন্নতা কর্মী পদে মো. আল-আমিন হাওলাদার এবং মালি পদে মো. মনিরুল ইসলাম। আল-আমিন পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকার মৃত মো. মন্নান হাওলাদারের ছেলে এবং মনিরুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার উত্তর কৃষ্ণনগর এলাকার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বুধবার সরকারি চাকরীপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র, ফুলের তোড়া, মিষ্টি, পরিবারের সদস্যদেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গৃহশিক্ষকের লাশ উদ্ধার
পিরোজপুর পৌর শহরের পাড়েরহাট সড়কের চৌরাস্তা একটি ব্যাসেলর্স কোয়াটারে একটি কক্ষ থেকে বুধবার বিকেলে প্রকাশ সরকার (৩৮) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, মৃত ব্যক্তির বাড়ী খুলনার দাকোপ উপজেলায়। তিনি পিরোজপুর থেকে গৃহ শিক্ষকতা করতেন। পুলিশ ও প্রতিবেশীরা জানান, জনৈক সবজি বিক্রেতা বাকি টাকা আদায়ের জন্য ঐ বাড়ীর দোতলায় মৃতব্যক্তির কক্ষে দরজায় ধাক্কা দিয়ে ভিতরে ঢোকেন। তখন কক্ষের মধ্য থেকে দুর্গন্ধ পেয়ে উঁকি মেরে মৃত ব্যক্তিকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান এবং লোকজনকে খবর দেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। মৃতব্যক্তি খুলনার দাকোপ উপজেলার হরিণটানা গ্রামেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে পাইকগছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে নতুন বাজারস্থ কার্য়ালয়ে বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি মাধুরী রানি সাধু, কবি সুশান্ত বিশ্বাস, কামরুল ইসলাম, রিপন আহমেদ, কওছার গোলদার, গোবিন্দ লাল রায়, শাহিনুর রহমান গৌতম বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা বলেন, আবাসস্থল ও খাদ্য সংকট, প্রাকৃতিক দুর্যোগ, চোরা শিকার সহ নানা কারনে সুন্দরবনে বাঘের সংখ্যা কমছে। ২০১৮ সালের বাঘ সমীক্ষা অনুযায়ী বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টিতে। ধারনা করা হচ্ছে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা ১৩০টি হতে পারে। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বুধবার বিকালে জাতীয় পার্টি-জেপি’র উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি- জেপি ও অঙ্গসংগঠনের নব গঠিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জেপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, শাহরিয়ার হাসান দুলাল মল্লিক, হুমায়উন কবির হাওলাদার, ভান্ডারিয়া পৌর জেপির আহবায়ক মো. জামালবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখার ইউনিয়নের রাজবাড়ী ডিগ্রী কলেজের মিলনায়তনে সজীব ওয়াজেদ জয় এর ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বাবু অপূর্ব কুমার মন্ডল সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র লীগের প্রাক্তন ছাত্রনেতা রাসেল, ইউপি সদস্য মো. আসাদ, শিক্ষক সুজিৎ কৃষ্ণ মন্ডল, দেবাশীষ হালদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. পান্নু সিকদার সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় শেষে দোয়া মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়বিস্তারিত পড়ুন
সাবেক এমপি এডভোকেট নুরুল হক আর নেই
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ মো. নুরুল হক (৮৬) বুধবার দুপুরে মারা গেছেন (ইন্নানিল্লাহি …. রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা-৬ সংসদীয় আসন থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য ছিলেন। তার বড় ছেলে শেখ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার মৃতদেহ পাইকগাছায় আনা হবে। নিজ গ্রামে জানাযা নামাজ শেষে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, সাবেকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঈদুল আযহা উপলক্ষে পুলিশের মহড়া
ঈদুল আযহা উপলক্ষে বাগেরহাটে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাগেরহাট জেলার সর্বত্র নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালীতে শতাধিক মটর সাইকেল ও পুলিশ ভ্যান সহযোগে পুলিশ সদস্যরা অংশ নেয়। পরে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ঈদুল আযহা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ও মাদক নির্মূল বিষয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলাবিস্তারিত পড়ুন
মধুমতি পাওয়ার প্লান্টের পক্ষ থেকে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে খাদ্য সামগ্রী হস্তান্তর
করোনা পরিস্থিতি ও ঈদুল আযহা উপলক্ষে মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত পাওয়ার প্লান্টের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৩‘শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে প্লান্টের নির্বাহী প্রকৌশলী আফছানুল তানভীর এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, প্লান্টের উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান শাকিল, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, কে.এম মহি উদ্দিন আবীর, মো. তাওমীদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। প্লান্টের নির্বাহী প্রকৌশলী আফছানুল তানভীর বলেন, করোনা পরিস্থিতি ও ঈদুল আযহা বাগেরহাট জেলার অসচ্ছল, কর্মহীন, দুঃস্থদের জন্য বিদ্যুৎবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বিষ মিশ্রিত মাছ ॥ জাল ও নৌকাসহ ৭ দুর্বৃত্ত আটক
সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরে ফেরার সময় ৪৮ কেজি বিষ মিশ্রিত মাছ, ২০ বোতল কীটনাশক, ১টি বেহুন্দি জাল ও ১টি নৌকাসহ ৭ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবনের জয়মনি, করমজল, হাড়বাড়িয়া ও তার আশপাশ এলাকায় বনদস্যু, বনের নদ-নদীতে বিষ প্রয়োগকারী ও চোরা হরিণ শিকারীদের গ্রেফতারে পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর সুন্দরতলা এলাকা থেকে বুধবার সকালে বিষ, মাছ, জাল ও নৌকাসহ ৭ দুর্বৃত্তকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের শিবপদ মন্ডল (৪২), গোবিন্দ রায় (৩৫),বিস্তারিত পড়ুন
