প্রধান সূচি

পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে পাইকগছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে নতুন বাজারস্থ কার্য়ালয়ে বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি মাধুরী রানি সাধু, কবি সুশান্ত বিশ্বাস, কামরুল ইসলাম, রিপন আহমেদ, কওছার গোলদার, গোবিন্দ লাল রায়, শাহিনুর রহমান গৌতম বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আবাসস্থল ও খাদ্য সংকট, প্রাকৃতিক দুর্যোগ, চোরা শিকার সহ নানা কারনে সুন্দরবনে বাঘের সংখ্যা কমছে। ২০১৮ সালের বাঘ সমীক্ষা অনুযায়ী বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টিতে। ধারনা করা হচ্ছে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা ১৩০টি হতে পারে। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য, আর বাঘ আমাদের গর্ব। সুন্দরবনের বাঁচলে বাঁচবে বাঘ। তাই সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষদের বাঘ সুরক্ষায় আরো সচেতন হতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial