প্রধান সূচি

স্বরূপকাঠিতে সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখার ইউনিয়নের রাজবাড়ী ডিগ্রী কলেজের মিলনায়তনে সজীব ওয়াজেদ জয় এর ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বাবু অপূর্ব কুমার মন্ডল সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র লীগের প্রাক্তন ছাত্রনেতা রাসেল, ইউপি সদস্য মো. আসাদ, শিক্ষক সুজিৎ কৃষ্ণ মন্ডল, দেবাশীষ হালদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. পান্নু সিকদার সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় শেষে দোয়া মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সজীব ওয়াজেদ ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। পরে কেক কাটা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial