প্রধান সূচি

Wednesday, July 29th, 2020

 

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

‘বাঘ আমাদের গর্ব, সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে’। তাই যে কোন মূল্যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। মানুষের অত্যাচারে সুন্দরবন আজ বিপর্যস্ত। এছাড়া পাচারকারী দলের শক্তিশালী সিন্ডিকেট’র মাধ্যমে প্রতিনিয়ত বাঘ হত্যা করা হচ্ছে। সুন্দরবনের প্রাণ পশুর নদীকে শিল্প দূষণের কবল থেকে রক্ষা করতে না পারলে বাঘসহ সুন্দরবন ও প্রাণ-প্রকৃতি রক্ষা করা যাবে না। বুধবার সকালে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলার ফেরিঘাট এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার বাংলাদেশ’র আয়োজনে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন। সকাল ১১টায় স্বাস্থ্য বিধি মেনে ওবিস্তারিত পড়ুন


বাগেরহাটে পৌর মেয়রের ভাতিজা শ্রমিক নেতা আলী খান আর নেই

বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানের ভাতিজা এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্করের ছোট ভাই শ্রমিক নেতা আলী খান (৪০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আলী খান বাগেরহাট শহরের খারদ্বার এলাকার মোশারেফ হোসেন খানের ছেলে এবং সদর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাটের সর্বস্তরের মানুষ।


মোড়েলগঞ্জে সরকারি চাল সন্দেহে ৩৫ বস্তা চাল জব্দ

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি চাল সন্দেহে ৩৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা বাজারের মুদি ব্যাবসায়ী অলিয়ার রহমান কাজীর দোকান সংলগ্ন বসতঘর থেকে সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে এই চাল জব্দ করেন। এসময় অলিয়ার রহমান বাড়িতে ছিলেন না। সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে বলেন, গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফুলহাতা বাজারের মুদি ব্যাবসায়ী অলিয়ার রহমান কাজীর দোকান সংলগ্ন বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ৩৫টি বস্তায় ভরা চাল পাওয়া যায়। চালগুলো নরমাল প্লাস্টিকের বস্তায় ছিল। কোন রকম সরকারি সিলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বাড়ি দখল ও লুটপাট মামলার বাদীকে হুমকি

বাগেরহাটের মোল্লারহাটে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টো বাদীকে হুমকীধামকি দিচ্ছেন আসামীরা। এ অবস্থায় বাদী ও তার পরিবারের লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।মামলার বাদী মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া গ্রামের মো. মাসুম মোল্লা বলেন, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারী আসামী একই এলাকার মুরাদ মোল্লার কাছ থেকে ১৫ শতক জমি সাত লক্ষ টাকা মূল্যে ক্রয় করার জন্য ৫ লক্ষ টাকা নগদ দিয়ে বায়না রেজিষ্ট্রি করি। এরপর থেকেই ওই জমিতে আমি পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করি। কিন্তু পরবর্র্তীতে সে আমাকে দলিল না দিয়ে উল্টো হয়রানিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial