বাগেরহাটে পৌর মেয়রের ভাতিজা শ্রমিক নেতা আলী খান আর নেই
বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানের ভাতিজা এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্করের ছোট ভাই শ্রমিক নেতা আলী খান (৪০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আলী খান বাগেরহাট শহরের খারদ্বার এলাকার মোশারেফ হোসেন খানের ছেলে এবং সদর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাটের সর্বস্তরের মানুষ।
Please follow and like us:
« মোড়েলগঞ্জে সরকারি চাল সন্দেহে ৩৫ বস্তা চাল জব্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত »
