করোনাকালে গ্রামীন কৃষকদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবিতে মানববন্ধন
পিরোজপুরে করোনাকালে গ্রামীন কৃষক, শ্রমিক ও ক্ষেতমজুরদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ, করোনায় কর্মহীন দিন মজুরসহ সকল গরীব-দুঃখীদের বিনামূল্যে খাদ্য বিতরণ, গ্রামে গ্রামে করোনার র্যাপিড টেস্ট ও নমুনা সংগ্রহ বুথ স্থাপনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা ক্ষেতমজুর সমিতি। বুধবার সকাল ১১টায় শহরের ক্লাব রোডে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. তপন বসু, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. হালিম, কমিউনিস্ট পার্টির নেতা স্বপন চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের নেতা ইমন চৌধুরীসহ আরো অনেকে।
Please follow and like us:
« পাইকগাছায় ৫ জুয়াড়ি আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অস্বচ্ছল শিল্পিদের মাঝে সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান »
