প্রধান সূচি

পিরোজপুরে রিকের উদ্যোগে শিক্ষার্থীদের চেক বিতরণ

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা, কদমতলা ও শংকরপাশা ইউনিয়নে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী (সাধারণ দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ পেশা/শ্রেনীর) শিক্ষার্থীদের ১৩ জনকে ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা শিক্ষা সহায়তা চেক প্রদান করা হয়েছে।
রবিবার সদর উপজেলা পরিষদে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন (রিক) এর সহকারী মহা-ব্যবস্থাপক নাসির উদ্দিন, কদমতলা ইউপি চেয়ারম্যান হানিফ খান ও শারিকতলা ইউপি চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু।
এসময় রিকের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মাজেদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামানসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা ছিলেন রিক শারিকতলা ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial