Sunday, June 21st, 2020
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা ॥ আটক ৩
অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ ও বিষ দিয়ে মাছ ধরার চেষ্টার অপরাধে ৩ জনকে আটক করেছে বন বিভাগ। শনিবার গভীর রাতে সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করে বনরক্ষীরা। এসময় আটককৃতদের কাছ থেকে ৬ বোতল মাছ ধরা বিষ, ৭ বস্তা নিষিদ্ধ জাল ও তাদের ব্যবহৃত ট্রলার জব্দ করে বনবিভাগ। আজ রবিবার বিকেলে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটকৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে বেল্লাল (২৫), একই উপজেলার সুন্দরতলা গ্রামের কাশেম ফকিরের ছেলে কামরুল (৩২), খুলনা জেলার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী গ্রামেরবিস্তারিত পড়ুন
এলআইসি বাংলাদেশ লিমিটেডের মৃত্যু দাবীর চেক হস্তান্তর
এলআইসি বাংলাদেশ লিমিটেড যশোর শাখার পিরোজপুর (বিএম) অফিসের গ্রাহক মালতি দাসের মৃত্যু দাবীর ৯৬ হাজার ৩২৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার দুপুরে প্রতিষ্ঠানের পিরোজপুর (বিএম) অফিসে গ্রাহকের নমিনি দুলাল দাসের কাছে এ চেক বিতরণ করেন যশোর শাখার ইনচাজ মো. জাকির হোসেন। অফিস সুত্রে জানা যায়, এলআইসি বাংলাদেশ লিমিটেডের গ্রাহক মালতি দাস মাসে ৬১২ টাকা হারে ১ বছর ৮ মাস কিস্তি চালিয়ে মৃত্যুবরণ করেন। ১০ বছর মেয়াদের এ পলিসিতে তিনি মোট ১১ হাজার ১৬ টাকা জমা দিয়েছিলেন।
পিরোজপুরে রিকের উদ্যোগে শিক্ষার্থীদের চেক বিতরণ
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা, কদমতলা ও শংকরপাশা ইউনিয়নে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী (সাধারণ দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ পেশা/শ্রেনীর) শিক্ষার্থীদের ১৩ জনকে ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা শিক্ষা সহায়তা চেক প্রদান করা হয়েছে। রবিবার সদর উপজেলা পরিষদে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন (রিক) এর সহকারী মহা-ব্যবস্থাপক নাসির উদ্দিন, কদমতলা ইউপি চেয়ারম্যান হানিফ খান ও শারিকতলা ইউপি চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু। এসময় রিকেরবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মধ্য খাউলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের দুর্নীতির হাত থেকে বিদ্যালয়কে রক্ষা করতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আবুল হোসেন উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিদ্যালয় সংস্কারের জন্য ২ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ আসে। প্রধান শিক্ষক কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে নিজের মত করে খরচ করেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে কোন হিসাব দেন নি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল হোসেন এবংবিস্তারিত পড়ুন
