এলআইসি বাংলাদেশ লিমিটেডের মৃত্যু দাবীর চেক হস্তান্তর
এলআইসি বাংলাদেশ লিমিটেড যশোর শাখার পিরোজপুর (বিএম) অফিসের গ্রাহক মালতি দাসের মৃত্যু দাবীর ৯৬ হাজার ৩২৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার দুপুরে প্রতিষ্ঠানের পিরোজপুর (বিএম) অফিসে গ্রাহকের নমিনি দুলাল দাসের কাছে এ চেক বিতরণ করেন যশোর শাখার ইনচাজ মো. জাকির হোসেন।
অফিস সুত্রে জানা যায়, এলআইসি বাংলাদেশ লিমিটেডের গ্রাহক মালতি দাস মাসে ৬১২ টাকা হারে ১ বছর ৮ মাস কিস্তি চালিয়ে মৃত্যুবরণ করেন। ১০ বছর মেয়াদের এ পলিসিতে তিনি মোট ১১ হাজার ১৬ টাকা জমা দিয়েছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে রিকের উদ্যোগে শিক্ষার্থীদের চেক বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা ॥ আটক ৩ »
