প্রধান সূচি

পিরোজপুরে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

পিরোজপুরে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের সহায়তায় ও এইচডিটি-বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে এ সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টরেট মফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাবুই এর প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান, বাবুই এর সভাপতি অমিত বিশ্বাস, এইচডিটি’র পরিচালক মো. মেহেদী হাসান, বাবুই এর সদস্য মো. নজরুল ইসলামসহ বাবুই ও এইচডিটি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ২ জনকে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়।
বাবুই এর প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান জানান, অসহায় ও দু:স্থ মানুষের কল্যাণে বাবুই অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial