প্রধান সূচি

করোনা সংক্রমণ প্রতিরোধে তরুন তরুনীর সাহসী ভূমিকার প্রশংসা করলেন জেলা প্রশাসক

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্টেজ ফর ইউথ এর সদস্য ও সদস্যারা।
বৃহস্পতিবার তার কার্যালয় করোনা সংক্রমণ প্রতিরোধে স্টেজ ফর ইউথ এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন করোনা সংক্রমণ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে জনগনকে মাস্ক, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
তিনি স্টেজ ফর ইউথ এর সদস্যদের ভুমিকার প্রশংসা করেন। করোনা প্রতিরোধ কার্যক্রমে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সৈয়দ ইমরান হোসেন, সারমিন আক্তার অন্তরা, শাহানা আক্তার, অনা ইসলাম, ও শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে শহরের তরুন তরুনী জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরণের কার্যক্রমে অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial