Thursday, June 18th, 2020
চাল চুরির অভিযোগে নাজিরপুরে দুই ইউপি সদস্য বরখাস্ত
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনসাধারণের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও উপকারভোগীদের মাঝে চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন কারণে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের এ আদেশ হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। জানা গেছে, গত ৯ এপ্রিল খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগেবিস্তারিত পড়ুন
বাগেরহাট ম্যাটস অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও খুলনা রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোক সভা করেছে চিকিৎসকরা। বৃহষ্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সদর হাসপাতালের সামনে চিকিৎসকদের সংগঠন বিএমএ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ, ডিপ্লোমা ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশন, ম্যাটসের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়াও দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কয়েক’শ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষবিস্তারিত পড়ুন
করোনা সংক্রমণ প্রতিরোধে তরুন তরুনীর সাহসী ভূমিকার প্রশংসা করলেন জেলা প্রশাসক
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্টেজ ফর ইউথ এর সদস্য ও সদস্যারা। বৃহস্পতিবার তার কার্যালয় করোনা সংক্রমণ প্রতিরোধে স্টেজ ফর ইউথ এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন করোনা সংক্রমণ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে জনগনকে মাস্ক, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। তিনি স্টেজ ফর ইউথ এর সদস্যদের ভুমিকার প্রশংসা করেন। করোনা প্রতিরোধ কার্যক্রমে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ
পিরোজপুরে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের সহায়তায় ও এইচডিটি-বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে এ সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টরেট মফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাবুই এর প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান, বাবুই এর সভাপতি অমিত বিশ্বাস, এইচডিটি’র পরিচালক মো. মেহেদী হাসান, বাবুই এর সদস্য মো. নজরুল ইসলামসহ বাবুই ও এইচডিটি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ২ জনকে সেলাই মেশিনবিস্তারিত পড়ুন
