প্রধান সূচি

চাল চুরির অভিযোগে নাজিরপুরে দুই ইউপি সদস্য বরখাস্ত

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনসাধারণের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও উপকারভোগীদের মাঝে চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন কারণে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম।
আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের এ আদেশ হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, গত ৯ এপ্রিল খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারার অপরাধ প্রমাণ হওয়ায় এবং দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারার বিধান মতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আকন ও ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ গোলাম মোস্তফাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ওই দিনই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়া একই অপরাধে ২ মে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার জন্য ৩ মে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান।
এ ঘটনার প্রায় দু’মাস পরে ১৭ জুন স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। পাশাপাশি কেন তাদেরকে পদ হতে চুড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে জেলা প্রশাসক, পিরোজপুর এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করতে বলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial