প্রধান সূচি

স্বরূপকাঠীতে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ ॥ গ্রেফতার-১

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জগৎপট্টি গ্রামে এক প্রতিবন্ধি (১০) কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের মো. তানভির (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর মা নার্গিস বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দেন। মঙ্গলবার ওসি মো. কামরুজ্জামান তালুকদার নিজে অভিযান চালিয়ে ১নং আসামী তানভিরকে গ্রেফতার করেন।

জানা গেছে, উপজেলার জগৎপট্টি গ্রামের কাঞ্চন হাওলাদারের ভারাটিয়া নার্গিস বেগমের প্রতিবন্ধি মেয়েকে ধর্ষনের চেষ্টা চালায় বাড়ীওয়ালার ছেলে তানভির। এ ঘটনায় বিচার চাইতে গেলে সোমবার রাতে তানভির, তার বাবা কাঞ্চন হাওলাদার এবং মা তাসলিমা বেগম মেয়েটির মা নার্গিসকে মারধর করেন। পরে নার্গিস বেগম বিচার না পেয়ে তানভিরসহ তার বাবা ও মাকে আসামী করে থানায় অভিযোগ দেয়।

স্বরূপকাঠি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মামলা রেকর্ড করার পর আসামী তানভিরকে গ্রেফতার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial