স্বরূপকাঠীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সোমবার সন্ধ্যায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আহমেদ সুমন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। সুমন উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এস আই মো. খালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার সন্ধ্যায় ছারছিনা খেয়াঘাট এলাকা থেকে সুমনকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ ॥ গ্রেফতার-১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বৃস্পতিবার থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ »
