প্রধান সূচি

Tuesday, March 24th, 2020

 

পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগে হ্যান্ড সেনিটাইজার তৈরী ॥ সরবরাহ করা হচ্ছে সরকারী দপ্তরে

করোনাভাইরাস থেকে রেহাই পেতে পিরোজপুরে স্থানীয়ভাবে হ্যান্ড সেনিটাইজার তৈরী করা হচ্ছে। সরকারি সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগ হাত পরিচ্ছন্ন এবং ভাইরাসমুক্ত  রাখার এই উপাদানটি তৈরী করা হচ্ছে কলেজের বসায়ন বিভাগের ল্যাবরেটরিতে। রসায়ন বিভাগের শিক্ষক ও ছাত্ররা এ হ্যান্ড সেনিটাইজার তৈরী করে বিনামূলে বিভিন্ন সরকারী দপ্তর ও সংগঠনকে বিতরণ করছে। রসায়ন বিভাগের তৈরী করা হ্যান্ড সেনিটাইজার ইতিমধ্যে পিরোজপুর জেলা পুলিশ ৫৫ লিটার সংগ্রহ করেছে। এছাড়া মঙ্গলবার পিরোজপুর জেলা পরিষদ ২০ লিটার, জেলা প্রশাসন ১০ লিটার,  জেলা ছাত্রলীগ ২০ লিটার ও কলেজ কর্তৃপক্ষ ১০ লিটার এ সেনিটাইজার সংগ্রহের চাহিদা দিয়েছে। কলেজের রসায়ন বিভাগেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে হোম কোয়রেন্টাইনে ৬৫৫ জন

পিরোজপুর জেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ৬৫৫ জন প্রবাসী হোম কোয়রেন্টাইনে আছেন। এর মধ্যে ২৮৯ জন স্বাস্থ্য বিভাগে নজরদারীতে এবং ৩৬৬ জন পুলিশ বিভাগের নজরদারীতে আছেন বলে জানা গেছে। এছাড়া ৫৩ জন প্রবাসী হোম কোয়রেন্টাইন শেষে স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. নাসনাত ইউসুফ জাকি। পিরোজপুর জেলা সদরে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে হাসপাতাল কমপ্লেক্সের অভ্যন্তরে বিশেষজ্ঞ ডাক্তারদের জন্য নির্মিত অব্যবহৃত একটি ভবনে ৫০ শয্যার প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, করোনাভাইরাসের সংক্রমণরোধে চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মীদের ব্যবহারের জন্য পিরোজপুর প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ

পিরোজপুরে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষনিক কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। নোবেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক এসব কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত ছুটি থাকলেও দুর্যোগ মোকাবেলার প্রয়োজনে তাদের কর্মস্থলে থাকতে হবে।


করোনা ভাইরাসের চিকিৎসা কাজে ব্যবহারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১২ হাজার ৫৬৬ সেট পিপিই বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণরোধে চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মীদের ব্যবহারের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ হাজার ৫৬৬ সেট পিপিই (Personal Protective Equipment)  করা হয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র তাৎক্ষণিক নির্দেশে মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ৮টি বিভাগীয় দপ্তরের আওতায় জেলা ও উপজেলা দপ্তরসমূহ দেশব্যাপী এই পিপিই বিতরণ কাজ শুরু করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, রাজশাহী, বরিশাল ও ময়মসসিংহ বিভাগে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার  ও গত সোমাবার উল্লিখিত পরিমাণ পিপিই বিতরণ করে সংশ্লিষ্ট জেলাবিস্তারিত পড়ুন


শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও ৯ দিন বাড়ল

প্রাক-প্রাথমিক থেকে শুরু করে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও  ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক মিটিংয়ে এ সিদ্বান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।


পিরোজপুরে শ্রমজীবী ও পথচারীদের মাঝে সাবান বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং সচেতনতার লক্ষে মঙ্গলবার পিরোজপুরে শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের উদ্যোগে নিম্নআয়ের শ্রমজীবী ও পথচারীদের মাঝে সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. মজিবুর রহমান খালেক শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সাবান ও লিফলেট বিতরণ করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, শহর সমাজসেবা অফিসার উপস্থিত ছিলেন।


বাগেরহাটে বিদেশ ফেরত ৪২০০ ॥ হোম কোয়ারেন্টাইনে ১১৪৫

বাগেরহাটে ৩৮ দেশ থেকে ফেরত ৪ হাজার ২০০ জন প্রবাসী অবস্থান করছেন। এর মধ্যে ১ হাজার ১৪৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। হোম কোয়ারেন্টাইনের নির্ধারিত সময় পূর্ন হওয়ায় ৪৪৫ জনের হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক জীবনযাপন করছেন। এদিকে করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা তরুণ-তরুনী সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন। এর আগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আইসোলেশনে থাকা বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি না থাকায় তাকেও বাড়িতে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৩৮টি দেশ থেকে ৪ হাজার ২০০ প্রবাসীবিস্তারিত পড়ুন


চিতলমারীতে পুলিশ সুপারের লিফলেট বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে জনসাধরণকে সচেতন করতে করোনাভাইরাস প্রতিরোধী লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। মঙ্গলবার দুপুর ১২ টার চিতলমারী সদর বাজারে তিনি এ লিফলেট বিতরণ করেন। এসময় পুলিশ সুপারের সফরসঙ্গী হিসেবে ছিলেন জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামান, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীনের বিশেষ সহকারী মো. ফিরোজুল ইসলাম, ডা. শেখ আদনান হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ঔষধ ও হ্যান্ডগ্লোবস বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থা (ডিকেএস)এর উদ্যোগে ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী উপজেলায় অসহায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মঙ্গলবার ঔষধ ও হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়েছে। বিতরণকালে জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন,  দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, পৌরকাউন্সিলর মো. জালাল উদ্দিন সিকদার, পৌর কর্মকর্তা মো. আমিনুর রহমান, জেপি নেতা মো. আমির হোসেন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেপির ভা-ারিয়া উপজেলা সদস্যবিস্তারিত পড়ুন


কাউখালীতে করোনাভাইরাস প্রতিরোধক সরঞ্জাম বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধক সরঞ্জাম বিতরণ অব্যাহত রেখেছে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন। পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়ার-ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে এই প্রতিরোধক সরঞ্জাম বিতরণ করছে। মঙ্গলবার দুপুরে কাউখালীর বিভিন্ন এলাকায় রিক্সা-ভ্যান চালক, অফিসের কর্মচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে এই প্রতিরোধক সরঞ্জাম বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম.বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial